মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 23 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলায় যুবদল নেতা আহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের হামলার শি-কার হয়েছেন একই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম নান্নু (৪০)।

রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ঔষধ কিনতে উপজেলার কানুনগোপাড়া এলাকায় যাওয়ার পথে তিনি হামলার শিকার হন। আহত জানে আলম নান্নু শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ৬নং ওয়ার্ডের মৃত খুইল্যা মিয়ার পুত্র।

সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত জানে আলম নান্নু স্থানীয় গণমাধ্যমকে জানান, যুবলীগের পলাতক ক্যাডার শরীফ,রিদোয়ান,গিয়াস সন্ত্রাসী কালু তাকে একা পেয়ে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়েছে । একপর্যায়ে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, যুবদল নেতার উপর হা-মলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ ৭/৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১১ জনের নামে করা অভিযোগটির ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।