মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ির পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাদঁ আলী খান, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক মন্ডলী, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ এ প্রস্তুতি সবাই উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক বলেন প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে, সে লক্ষ্যেই আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করতে আজকে প্রস্তুতি সভা সম্পূর্ণ করলাম।