মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 23 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

চারদফা দাবিতে চট্টগ্রামে এনসিপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন, সেই চট্টগ্রামের মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চার দফা দাবিতে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষনে এই ঘোষনা দেন তিনি

এসময় নাসিরুদ্দিন পাটোয়ারী জুলাই শহীদদের স্মরণ করে শহীদ ওসমান হাদিসহ সকল জুলাই শহীদদের বিচারের দাবী জানান৷

এনসিপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী, সালেহ উদ্দিন সিফাত৷ এছাড়াও চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব, দক্ষিণের আহ্বায়ক, উত্তরের আহ্বায়কগণ সহ নেতৃবৃন্দ অংশ নেন৷

অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবী জানান।

বিকেলে অনুষ্ঠানের ঘোষনা থাকলে দুপুর থেকেই নগরীর বিভিন্ন এলাকা ও আশপাশের উপজেলা থেকে এনসিপি'র নেতাকর্মীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। নিউ মার্কেট মোড়ে সমাবেশ শেষে বিকেল ৪টার কিছু সময় পর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷