মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 25 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 November 2026
অন্যান্য

সাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের রাস উৎসব

বঙ্গোপসাগরের নোনা জলে পূণ্যস্নান, রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলোর কোলের সৈকতে পূণ্যস্নানে অংশ নেন হাজার হাজার ভক্ত। বন বিভাগের হিসাবে, এবার উৎসবে ১০ হাজারেরও বেশি পূণ্যার্থীর সমাগম ঘটে।

পূণ্যস্নান শেষে ভক্তরা রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা, ভজন-কীর্তন ও প্রদীপ প্রজ্বালনে অংশ নেন। কয়েক শতাব্দীর ঐতিহ্যবাহী এ উৎসব ঘিরে মুখর হয়ে ওঠে সুন্দরবনের আলোর কোল।

উৎসবে আগত পূণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত রুট অনুসরণ এবং প্লাস্টিক-পলিথিন বর্জনে কঠোর নজরদারি রাখা হয়।

বন বিভাগের দুবলা ইনচার্জ খলিলুর রহমান বলেন, এবার উৎসবে ১০ হাজারেরও বেশি পূণ্যার্থীর সমাগম ঘটে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তার পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়।