মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 November 2026
অন্যান্য

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার পর তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায়, বিশেষ করে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে নাশকতার মামলাও রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন থানায় মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।