মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 25 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশকে আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই ভারতীয় মন্ত্রী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুমকি দেন অর্জুন সিং।

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।’

অর্জুন সিং আরও বলেন, প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।

তার এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর এবার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে