মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 25 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

খালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে কার্যালয়ের আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ইউএনও কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে। বিস্তারিত পরিদর্শন ও তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তাঁরা অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।