মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

নীলফামারীতে রাজশাহীর চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীর চেক জাতিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামীকে নীলফামারীতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি হাজারুল ইসলাম (৪২), তিনি জেলার ডিমলা উপজেলার মধ্য সাতনাই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

বুধবার(২৫ নভেম্বর) এসআরবি-১৩-এর মিডিয়া শাখা থেকে পাঠানো অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্মামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, “গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ নভেম্বর রাত ১টার পরে সদর উপজেলার আরাজী কোকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী হাজারুলকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাজারুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার একটি চেক জালিয়াতি মামলা যার নং-৩০৪/২৩, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।

এসআরবি-১৩ জানিয়েছে, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।