মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাথরঘাটা বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা 

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন। আজ বিকাল ৪টায় পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয় কর্মসূচির দিকনির্দেশনা দিয়ে প্রেস ব্রিফিং করেছেন পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন পাথরঘাটা উপজেলা বিএনপি সাবেক আহ্বায় চৌধুরী মোহাম্মদ ফারুক প্রেস কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিপ হুইপের প্রতিনিধি সোলায়মান সাদিক। পাথরঘাটা পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক হারুন-অর রশিদ চাপরাশি, পাথরঘাটা পৌর বিএনপি'র সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাকু, পৌর বিএনপি'র সহ সভাপতি এরফান আহমেদ সোহেল, ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক খাইরুল শরীফ, বিএনপি উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরিন সহ অনেকে।

প্রেস ব্রিফিংয়ের কর্মসূচি রয়েছে, ২৮ নভেম্বর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল। ২৯ নভেম্বর পাথরঘাটা বাজার গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ। ৩০ নভেম্বর সহিংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সভায় আলোচনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে জাতীয় সংসদের চিফ হুইপ এবং বিএনপি'র ভাইস চেয়ারম্যান নুর ইসলাম মনির দিকনির্দেশনায় কর্মসূচি ঘোষণা করা হবে।