মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

চট্টগ্রামে আবাসিক ভবনে বিষ্ফোরণ: শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার ৬ নম্বর বাসায় এ বিস্ফোরণ ঘটে। তবে বিষয়টি আজ বুধবার সকালে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সংবাদ পেয়ে আমাদের আইন শংখলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন৷ আহতেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তিনি।

ওসি জানান, বিস্ফোরণের কারণ গ্যাস সিলিন্ডার নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়েছে।

বিষ্ফোরণে আহতরা হলেন মো. আরিফ, তার স্ত্রী রাশেদা বেগম ও তাদের তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ ও শিশু আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহত দু'জনকে আইডিউতে রাখা হয়েছে বলে জানা গেছে৷

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিষ্ফোরনে আসপাশের সবাই ছুটে আসে৷ এসময় আহত আরিফকে বাসার বাহিরে এসে কাঁতরাতে দেখা যায়৷ স্থাবীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বিষ্ফোরণে বাসার আসবাবপত্রে ভেঙ্গে গেছে। বিষ্ফোরণের মাত্র এতোটাই বেশী ছিল যে বাসার লোহার জানালা পর্যন্ত ভেঙ্গে যায়৷