সংস্করণ
26 November 2026
26 November 2026
অন্যান্য
কুমিল্লায় ১’শ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাপ সিরাপ আটক

কুমিল্লায় ১’শ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। জানা যায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন মথুরাপুর বিওপি এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর বাগান বাড়ি হতে ১০০ কেজি গাঁজা এবং ২০০২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ আটক করে। উল্লেখ্য, আটককৃত মাদক দ্রব্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
