মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 28 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 November 2026
অন্যান্য

ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চট্টগ্রামের ফটিকছড়িতে রবি (২০২৬-২৭) মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নূর মওলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচি ও উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হরের বীজসহ প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর। কৃষকদের মধ্যে বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও সারের প্যাকেট তুলে দেন।