মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

হাসিনাকে ফেরত না দিলে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের

ভারতের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পেলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাকিস্তান সফরে গিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিবিসি উর্দুর বরাতে এ তথ্য জানিয়েছে Hindustan Times।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে তার নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কৌশল বলে মন্তব্য করেন স্পিকার। তার দাবি, শেখ হাসিনা দেশে ফিরবেন না।

এদিকে পাকিস্তান সফরে গিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাফিজ উদ্দিন আহমদ। তার অভিযোগ, ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল তাদের উদ্দেশ্য।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ কার্যত প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত হয়েছিল। এ সময়ে দেশের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কাশ্মীর ইস্যুতে স্পিকার বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এ বিরোধের সমাধান হওয়া উচিত।

সূত্র: বিবিসি উর্দুর বরাতে Hindustan Times।