মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 27 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর সময় বিস্ফোরণে দুই নির্মাণ শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তী হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বেজপাড়ার ছয়তলা ভবনের সামনে বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং একই উপজেলার আরমগাছি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি সরানোর কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় কোদালের আঘাতে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুই শ্রমিক শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত পান। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত দু'জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দু'জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সুজন হোসেন জানান, ঘটনাটি কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের উৎস খতিয়ে দেখছে।