মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 28 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের

সরকারি চাকরিজীবীদের জন্য ডিসেম্বর মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে মাত্র এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে এই অবকাশ।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পড়েছে বুধবার। এরপর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝখানে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। এই দিন এক দিনের ছুটি নিতে পারলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

তবে এই সুযোগ সবার জন্য প্রযোজ্য নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, কেবল তারাই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের অবকাশ পাবেন।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না।

তাই বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে টানা চার দিনের ছুটির সুযোগ প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।