মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও)

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য ও দাবি-দাওয়া থাকতে পারে। তবে দেশের স্বার্থ এবং প্রধান শত্রুর প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বেসরকারি গণমাধ্যমে একটি টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজিদা আক্তারের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাশেদ খাঁন।

রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি কিংবা জামায়াতের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। তবে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে এক অবস্থানে আসা প্রয়োজন। ভিন্নমত থাকলেও বৃহত্তর রাজনৈতিক ও জাতীয় স্বার্থে ঐক্যের বিকল্প নেই।

জুলাই জাতীয় সনদ ও গণভোটের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে রাশেদ খাঁন বলেন, এ বিষয়ে বিএনপির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিনি স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিতে দলটি অটল রয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্ষমতায় গেলে স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি পাস হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৮৮ শতাংশ অধ্যাদেশ ইতোমধ্যে পাস হয়েছে। জুলাই জাতীয় সনদ, নোট অব ডিসেন্ট এবং গণভোটসংক্রান্ত অধ্যাদেশের বিষয়ে বিএনপির অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নিজের রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে পড়াশোনার পাশাপাশি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সেই অভিজ্ঞতা ২০২৪ সালের আন্দোলনেও কাজে লাগানোর চেষ্টা করেছেন বলে জানান।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বলেন, দলটি কোনো প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসেনি এবং নিজেদের আগের অবস্থানেই রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্বের ওপর গুরুত্ব দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।’