মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 November 2026
অন্যান্য

এবার আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী আটক

রাজশাহীতে ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক নারীরা দেশের বিভিন্ন জেলা থেকে মাহফিলে এসে পকেটমারির সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান জানান, মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নারীদের মধ্যে প্রথমে ৩৭ জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মাহফিলস্থল ও আশপাশের এলাকা থেকে অন্যদের আটক করা হয়। আটক ব্যক্তিরা পাবনা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

গাজিউর রহমান আরও জানান, আটক নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির কুরআন মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে বয়ান দেওয়ার কথা রয়েছে ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। আয়োজকদের ধারণা, মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে।