মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 November 2026
অন্যান্য

রিমার্ক-হারল্যান প্রিমিয়ার লিগ: বাজিমাত করল ডেডলাইন স্কোয়াড

ফাইনালের লড়াই গড়াল টাইব্রেকারে। সেখানেই স্নায়ুচাপ সামলে বাজিমাত করল ডেডলাইন স্কোয়াড। ক্যাপিটাল স্ট্রাইকার্সকে হারিয়ে রিমার্ক-হারল্যান প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর অ্যাথলেটস হাব বাই এমজিআই মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেন রিমার্ক-হারলান গ্রুপের কর্মীরা।

ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ডেডলাইন স্কোয়াড ও ক্যাপিটাল স্ট্রাইকার্স ছাড়াও মাঠে নামে সাইবার প্রাঙ্ক, রিমার্ক রেঞ্জার্স, এফসি স্পার্টান ও হারল্যান ভাইকিংস।

গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে শুরু হয় শিরোপার লড়াই। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ডেডলাইন স্কোয়াড ও ক্যাপিটাল স্ট্রাইকার্সের কেউই নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। এরপর টাইব্রেকারে ক্যাপিটাল স্ট্রাইকার্সকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ডেডলাইন স্কোয়াড। শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন দলটির খেলোয়াড়েরা। রানার্সআপ হয় ক্যাপিটাল স্ট্রাইকার্স।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলম শুভ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ফারিহা আলম প্রভা, পরিচালক আলিসা নাওয়ার ও পরিচালক কে এম সাদমান সাঈদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুর্নামেন্টের আয়োজন প্রসঙ্গে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলম শুভ বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি হলো কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও দলগত সংহতি। কর্মক্ষেত্রের বাইরেও এমন ক্রীড়া আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা বিকাশে ভূমিকা রাখে। কাজের পাশাপাশি খেলাধুলা ও আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত, ইতিবাচক ও ঐক্যবদ্ধ কর্মসংস্কৃতি গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।’

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে নিজের পক্ষ থেকে উভয় দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারও ঘোষণা করেন শাহরিয়ার আলম শুভ। তাঁর এ ঘোষণা খেলোয়াড়দের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহ যোগায়।

দিনভর মাঠের লড়াই, ফাইনালের রোমাঞ্চ আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় রিমার্ক প্রিমিয়ার লিগের এবারের আসর।