মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 November 2026
অন্যান্য

ভাষায় বিতর্ক প্রতিযোগিতার  ফাইনাল অনুষ্ঠিত

বরগুনা সদর উপজেলার পরীরখাল মডেল স্কুলে সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬, সিজন-২ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) লতাকাটা খেয়াঘাট ( নদীর পাড়ে) আয়োজিত এই ফাইনাল রাউন্ডে পক্ষদল ও বিপক্ষদলের শিক্ষার্থীরা অংশ নেয়। নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও আঞ্চলিক ভাষার প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকদের মন জয় করে নেয় ক্ষুদে বিতার্কিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বরগুনার সভাপতি মোঃ আসাদুজ্জামান এবং বাবুগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আশিকুর ইসলাম। সভাপতিত্ব করেন পরীরখাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বেলাল হোসাইন ও সাংবাদিক মোঃ আসাদুজ্জামান।

বিতর্কের পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পীরা কিবোর্ড ও ঢোলের তালে গান পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও আঞ্চলিক ভাষার প্রতি ভালোবাসা তৈরি করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।