মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 30 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 November 2026
অন্যান্য

যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান রঞ্জু মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ, দিনাজপুরের বিরল উপজেলার বেলতলী গ্রামের কলিম উদ্দিনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শামীম আল মাসুম। তিনি থানা যুবদলের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় জহুরুল নামে আরেক চালক পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুম ওই যুবদল নেতার বাড়িতে প্রায় সাড়ে সাত বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টি-টেবিলের নিচে অর্ধেক বস্তা মদ রাখা হয়।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থান থেকে মদগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।