মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 30 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 November 2026
অন্যান্য

সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে মাছ ধরার জালে নৌকা পেঁচিয়ে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাঁকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৩৫)। তিনি নৌকায় করে কাঠ নিয়ে যাওয়ার সময় নদীতে পাতা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি নদীতে ডুবে গেলে তিনি পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকেও জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী ও শিশু সন্তানকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন। নিহত আব্দুল আজিজের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।