মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 November 2026
অন্যান্য

জাপান লিগ্যাসি সিটির দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা অনুষ্ঠিত

‘স্বপ্নের ঢাকায় নিজের বাড়ি’ স্লোগানে ঢাকা লিগ্যাসি লিমিটেডের উদ্যোগে দলিল
হস্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জাপান
লিগ্যাসি সিটিতে এ উৎসব ও আবাসন মেলা অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকদের মধ্যে জমির
দলিল হস্তান্তর, অতিথি সংবর্ধনা, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান, র‍্যাফেল ড্র ও
পুরস্কার বিতরণসহ নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা লিগ্যাসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা জেলার আটবারের
শ্রেষ্ঠ তরুণ করদাতা তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ওয়েসকা আইডিবি জাপান, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি.
কোসুগি তাতসুও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েসকা আইডিবি জাপান, বাংলাদেশের ডেপুটি
ডিরেক্টর জেসমিন নাহার শ্রাবণী, ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.
রিয়াদ হাসান, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. মাহফুজুর রহমান (নিপু),
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম লিটনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের
কর্মকর্তা, ব্যবসায়ী ও সম্মানিত গ্রাহকরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা লিগ্যাসি লিমিটেডের প্রকল্প পরিচালক মো.
মিরাজুল ইসলাম মিরাজ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে ফিতা
কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে আবাসন মেলার শুভ উদ্বোধন করেন অতিথিরা।

এ সময় প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও সম্মানিত গ্রাহকদের ফুল
দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য শেষে গ্রাহকদের হাতে
জমির দলিল হস্তান্তর করা হয়। পরে অতিথি ও সম্মানিত গ্রাহকদের ক্রেস্ট প্রদান,
র‍্যাফেল ড্র এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া উপস্থিত অতিথি,
গ্রাহক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গ্রাহকদের
আস্থা ও বিশ্বাসকে গুরুত্ব দিয়ে তাদের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবায়নে ঢাকা
লিগ্যাসি লিমিটেড কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে
প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আবাসন খাতে নতুন সম্ভাবনার
দ্বার উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।