মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 21 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 July 2025
অন্যান্য

স্নাতক পাসে চাকরির সার্কুলার দিয়েছে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডিজিটাল চ্যানেল বিভাগ ডিজিটাল বিজনেস প্রজেক্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: ডিজিটাল বিজনেস প্রজেক্ট ম্যানেজার
বিভাগ: ডিজিটাল চ্যানেল
পদসংখ্যা: ০১ টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, ফিনটেক এবং পিজি অপারেশন সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: ইউএটি, বিক্রেতা সমন্বয় এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৬ আগস্ট ২০২৫