মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 21 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 August 2025
অন্যান্য

৪ জেলায় নিয়োগ দিচ্ছে সিম্ফনি মোবাইল, দ্রুত আবেদন করুন

এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) 
পদের নাম: টেরিটরি সেলস অফিসার
পদসংখ্যা: ০৪টি  শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাজারে পণ্যের ব্র্যান্ডিংয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গাজীপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা (দাউদকান্দি)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট , বছরে ২টি ঈদ বোনাস এবং পলিসি অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৫