মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 20 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 June 2026
অন্যান্য

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন 

বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির (৭৫) কে গার্ড অব অনার প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদা দাফন দেয়া হয়েছে। রবিবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ মডেল মসজিদ চত্বরে জানাজার পূর্বে প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার।

পুলিশ প্রশাসনের পক্ষে এস আই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে ৮ সদস্য একটি টিম আনুষ্ঠানিক ভাবে এ শ্রদ্ধা নিবেদন জানান। এ সময় মুক্তিযোদ্ধার একমাত্র সন্তান সরোয়ার এজাহান রনি , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, মোঃ রুহুল ফকির, সাবেক চেয়ারম্যান অধ্যাক্ষ আঃ হাই খান সহ সর্বস্থরের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপি নেতা সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার সহ সর্বস্থরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কফিনে পুষ্পমাল্য অর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালে ৯নং সেক্টর সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম স ম কবীর আহম্মেদ মধুর সহধর্মিনী যুদ্ধকালীন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির শনিবার দিবাগত রাত ১২ টায় পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর সরালিয়া গ্রামের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিন্নাহী ….. রাজিউন)।