মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 22 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 June 2026
অন্যান্য

সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পাশেইপড়ে ছিল লাল শাড়ি

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ীর মফিজ মোড থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) ভোরে কামারখন্দের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহৃত লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।