মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 22 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 June 2026
অন্যান্য

নাটোরে দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

নাটোরে দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ।নাটোরের সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর (নগদ অর্থ) অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিহত পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও সহযোগিতা পায়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসাইন মাস্টার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সদস্য রবিন খানসহ অন্যান্যরা।

সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু বলেন, স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। সড়ক দুর্ঘটনা কিংবা বজ্রপাতের মতো আকস্মিক ঘটনায় একজন মানুষের মৃত্যু কোনোভাবেই পূরণ হওয়ার নয়। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা যে কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, তা সত্যিই বেদনাদায়ক। সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতির তুলনায় সামান্য হলেও বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার একটি আন্তরিক প্রচেষ্টা।