মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 23 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 June 2026
অন্যান্য

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল

বরগুনাসহ বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা শান্তি মিছিল ও  বিক্ষোভ এবং সমাবেশ করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় বরগুনায় বিএনপি সন্ধ্যার পরে শহরে শান্তি মিছিল ও বিক্ষোভ এবং সমাবেশ করেছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসে এসে শেষ হয় । এছাড়াও সন্ধ্যার পরে বরগুনা ও বামনা,পাথরঘাটা, বেতাগী, উপজেলায় বিক্ষোভ  ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা 

বরগুনা  জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান, শাহিন,  জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ছাত্রদলের রনি সহ বিএনপি অঙ্গসংগঠনের নেত কর্মীরা উপস্থিত ছিলেন

নেতারা  বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন স্থানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই আশঙ্কায় বিএনপি'র নেতাকর্মীরা সজাগ রয়েছে। মানুষের জানমাল রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।  এর পরে  ছাত্রদলের  নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকল শোভাযাত্রা করে বিভিন্ন স্থানে শান্তির বার্তা ছড়িয়ে দেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের কোন সম্পদ নষ্ট না করতে পারে সেই লক্ষ্যে সাধারণ জনগনদের জানমালের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ সজাগ থাকার বার্তা সকলের কাছে পৌঁছে দেন।