মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 20 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 June 2026
অন্যান্য

জয়পুরহাটে পৃথক ঘটনায় দুইজনে মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলায় পৃথক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। পাঁচবিবিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক ব্যক্তি ও আক্কেলপুরে অঙ্গ্যাত নামা একজন ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মুত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে পৃথক এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাচঁবিবিতে নিহত রাশেদুল ইসলাম (৪২) উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসষ্ট্যান্ডে ভাগনাকে নিতে যাচ্ছিল। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় রাস্তায় পিছলে পড়ে গেলে হিলির দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, রাশেদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে, আক্কেলপুর রেলস্টেশন এলাকায় চিলাহাটী গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর স্টেশন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উৎসুক জনতা ভিড় জমায়। নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেন বলে জানা গেছে।