সংস্করণ
23 June 2026
23 June 2026
অন্যান্য
নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের মিছিল

অপপ্রচার ও শিষ্টাটার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাট জেলা যুবদল আজ মঙ্গলবার দুপুরে এক প্রতিবাদ মিছিল করেছে।
মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় দেশব্যাপী নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহ নেওয়াজ কবীর শুভ্র ও ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম প্রমূখ। বক্তারা যে কোন মূল্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকে মোকাবেলা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
