মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 20 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 June 2026
অন্যান্য

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

টানা দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর জর্ডান ও আলজেরিয়ার ম্যাচ শেষে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসিদের দল।

এখন মূল আলোচনায় রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে। নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা নকআউট পর্বে খেলবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলের বিপক্ষে। এই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।

নকআউট পর্বের সূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ভেন্যুটি ইন্টার মায়ামির হোম স্টেডিয়াম, যেখানে খেলেন লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল।

গ্রুপ ‘এইচ’-এ শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। একই সময়ে কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ।

বর্তমান পয়েন্ট পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কেপ ভার্দে। তবে শেষ রাউন্ডের ম্যাচগুলো একসঙ্গে হওয়ায় সমীকরণ দ্রুত বদলে যেতে পারে। যদি কেপ ভার্দে সৌদি আরবকে হারাতে পারে, তাহলে তারা ইতিহাস গড়ে নকআউট পর্বে উঠে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।

আবার, উরুগুয়ে যদি স্পেনকে পরাজিত করে, তাহলে গ্রুপের অবস্থান পাল্টে গিয়ে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। ফলে শনিবার (২৭ মে) সকাল ৬টায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ শুধু ওই গ্রুপের দলগুলোর জন্য নয়, আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।