মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 20 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 June 2026
অন্যান্য

বিধবা হাফিজা ও তাঁর দুই সন্তানের পাশে জেলা প্রশাসন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা মোছাঃ হাফিজা আক্তার স্মৃতি (বিধবা) ও তাঁর দুই সন্তানের জীবনসংগ্রামে আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সহমর্মিতার অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন/২৬) তাঁকে একটি সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সহায়তা হাফিজা আক্তারের হাতে তুলে দেন। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। হাফিজা আক্তার স্মৃতি যেন সেলাই কাজের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারেন এবং তাঁর দুই সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হন সেই লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়েছে। স্বামী হারানোর পর দুই সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া হাফিজা আক্তার স্মৃতির জন্য এই সহায়তা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সেলাই মেশিনটি তাঁর জন্য একটি আয়বর্ধক উপকরণ হিসেবে কাজ করবে, যা পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মাঝে নতুন করে বেঁচে থাকার সাহস ও আত্মবিশ্বাস জোগায়। জেলা প্রশাসনের এমন সহমর্মিতাপূর্ণ পদক্ষেপ স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সরকারি সহায়তার এই ধারাবাহিকতা সমাজের আরও অনেক অসহায় পরিবারের জীবন পরিবর্তনে ভূমিকা রাখবে।