মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 20 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 June 2026
অন্যান্য

কালীগঞ্জে আ'লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, স্বজনদের বাধায় রক্ষা 

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে দলীয় নেতাকর্মীদের বৈঠক চলছিল, এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের সদস্যদের বাধার মুখে একপর্যায়ে বিজু সেখান থেকে সরে যান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামে বিজুর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজুর ছোট ভাই মুস্তাক আহমেদ লাভলু বলেন, ঘটনার সময় বিজু বাড়িতে বসে ছিলেন। অফিসে কোনো দলীয় কার্যক্রম বা নেতাকর্মীর উপস্থিতি ছিল না। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসে কথোপকথনের একপর্যায়ে তাকে নিয়ে যেতে চায়।

তিনি বলেন, পুলিশকে ওয়ারেন্টের বিষয়ে জানতে চাইলে তারা কোনো সদুত্তর না দিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাধা দেন। একপর্যায়ে বিজু ভাই সেখান থেকে চলে যান। যাওয়ার সময় দায়িত্বরত এক এসআই তার ব্যবহৃত আইফোনটি নিয়ে যান। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোস্তাফিজুর রহমান বিজুর বাড়ির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টি নিষেধ করতে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশকে দেখে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তাফিজুর রহমান বিজু দৌড়ে সেখান থেকে চলে যান। তখন তার পকেট থেকে ব্যবহৃত আইফোনটি পড়ে যায়। ফোনটি বর্তমানে আমার কাছে রয়েছে। তাদের পক্ষ থেকে কেউ এ ফোনটি ফেরত দেওয়া হবে।