মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 19 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 June 2026
অন্যান্য

এসএসসি’র খাতা দেখল দশম শ্রেণির শিক্ষার্থী!

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা দশম শ্রেণির শিক্ষার্থী দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে গত ২৩ জুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাছু মিয়া। তিনি নিজে খাতা না দেখে দশম শ্রেণির শিক্ষার্থী মো. মেহেদীকে দিয়ে খাতা মূল্যায়ন করান। এতে খাতা যথাযথভাবে মূল্যায়িত হয়নি বলে আশঙ্কা করছেন অভিযোগকারীরা। অভিযোগে গোপালপুরের শরিফুল ইসলাম ও বিনন্দপুরের আলী আহমেদ পার্থ খান স্বাক্ষর করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।