মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 25 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 June 2026
অন্যান্য

রত্নার উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী

শিক্ষার্থীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া ও রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম প্রত্যক্ষ করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী রত্নার উদ্যোগে এ শিক্ষামূলক সফরের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুরা আলমের সার্বিক তত্ত্বাবধানে প্রতিনিধি দলটি সংসদ ভবন পরিদর্শন করবে এবং অধিবেশন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবে। এ সফরের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সংসদীয় চর্চা ও গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।

প্রতিনিধি দলের যাতায়াতের জন্য পরিবহন সহায়তা প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রত্না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দিন মোহাম্মদ এবং পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানের জন্য সংসদ সদস্য মাসুরা আলমকেও ধন্যবাদ জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি এ ধরনের বাস্তবভিত্তিক এ শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।