24 June 2026
কিশোরগঞ্জে হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক ব্যবসায়ী হারুনকে হিরোইনসহ পুলিশ গ্ৰেফতার করেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ১০ টার দিকে পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্ৰাম হতে গ্ৰেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্ৰেফতার মাদক ব্যবসায়ী হারুন অর রশিদ (৫০) উপজেলার পুটিমারী ইউপির পূর্ব কালিকাপুর গ্ৰামের আবু বকর সিদ্দিকের ছেলে।
বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।
ওসি লুৎফর রহমান জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুন অর রশিদকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কালিকাপুর থেকে গ্ৰেফতার করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ০৪ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ থানার মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সে আরও একটি মাদক মামলার পলাতক আসামি।
