মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 25 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 June 2026
অন্যান্য

সরিষাবাড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদে হলরুমে 'প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার) প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামালপুর খামারবাড়ী জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, অতিরিক্ত কৃষি অফিসার মিনু আরা প্রমুখ।

অনুষ্ঠানে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, জৈব বালাইনাশক ব্যবহার, সঠিক সার ও কীটনাশক প্রয়োগসহ উন্নত চাষাবাদ পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেওয়া শতাধিক কৃষক-কৃষাণী ও সুধিজনের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।