মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 25 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 June 2026
অন্যান্য

শাহজাদপুরে দুই নারীর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুইজন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন গাড়াদহ ইউনিয়নের হরিরামপুর গ্রামের ছামাদ আলীর স্ত্রী ৩ কন্যার জননী আঞ্জুয়ারা খাতুন (৪৫) এবং নরিনা ইউনিয়নের নরিনা উত্তরপাড়া গ্রামের শাহেব আলীর স্ত্রী ২ সন্তানের জননী আসমা খাতুন(৪৫)।

জানা যায়, মঙ্গলবার হরিরামপুর গ্রামের ছামাদ আলীর স্ত্রী আঞ্জুয়ারা খাতুন স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাশের ধান ক্ষেতে গিয়ে কীটনাশক পান করে ঢলে পরেন। মাঠের কৃষকেরা উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিনে ঋণের দায়ে নরিনা উত্তরপাড়া গ্রামের শাহেব আলীর স্ত্রী আসমা খাতুন বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হলে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে মৃত্যুবরণ করে।

এব্যাপারে বুধবার (২৪জুন) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আঞ্জুয়ারা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মোঃ আনিছুর রহমান বাদী হয়ে আত্মহত্যা প্ররচনার অভিযোগে নিহতের স্বামী ছামাদ আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অপরদিকে কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে আছমা খাতুনের লাশ তার পরিবারের কাছে দেয়া হয়েছে।