24 June 2026
প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

গাইবান্ধার সদর উপজেলায় ছয় বছর বয়সী প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। পরে অভিযুক্ত ম্যানেজারকে পুলিশে সোপর্দ করার পর ক্ষুব্ধ জনতা রেস্তোরাঁটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (২৪ জুন) সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর তীরে অবস্থিত ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি আমির হোসেন (৫০)। তিনি সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকার বাসিন্দা এবং ওই রেস্তোরাঁর ম্যানেজার। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি রেস্তোরাঁটির পাশের বাইরবন এলাকায়।
স্থানীয়রা জানান, আজ দুপুরে শিশুটিকে কৌশলে রেস্তোরাঁর ভেতরে ডেকে নিয়ে যান ম্যানেজার আমির হোসেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা রেস্তোরাঁটি ঘিরে ফেলে অভিযুক্ত আমিরকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে নিয়ে চলে যাওয়ার পর উত্তেজিত জনতা রেস্তোরাঁটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মুত্তাজুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই ব্যক্তিকে স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়েছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
