মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 25 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 June 2026
অন্যান্য

পাংশায় নিহতের ঘটনায় সাড়ে ৩০০ জনকে আাসামী করে মামলা, গ্রেপ্তার হয়নি কেউ

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অঙ্তাত ৩০০ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে নিহতের ছেলে রিপন বিশ্বাস।

২৪ জুন সংঘর্ষে নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে আওয়ামীলীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামী করে ৪৯ জনের নাম উল্লেখ করে আরো ৩০০ জনকে এ মামলায় আসামী করেছেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত জামিন বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো: হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিষয়টি আধিপত্য বিস্তারে রুপ নেই। এ হামলায় উভয় পক্ষে কমপক্ষে ৮ জন আহত হয়।

জামিন বিশ্বাস নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হামলাকারীদের বসত বাড়ীতে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নী সংযোগ করা হয়।

সংঘর্ষের পর থেকেই দড়ি বাংলাট, বড় বাংলাট, পারকুল এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে, স্থানীয়দের মধ্যে এখনো আতংক বিরাজ করছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।