মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 19 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 June 2026
অন্যান্য

কিশোরগঞ্জে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও অপ-প্রচার রোধে সচেতনতা সভা

নীলফামারীর কিশোরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও অপ-প্রচার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধি সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সচেতনতা বৃদ্ধি সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, অধ্যক্ষ মুকুল হোসেন, অধ্যক্ষ মোতাহার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন।