মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 25 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 June 2026
অন্যান্য

মাদকসহ সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সন্ত্রাসবিরোধী মামলার আসামী সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিমকে মাদকসহ গ্ৰেফতার করেছে পুলিশ। বুধবার রাতে স্থানীয় স্টেডিয়াম মাঠের পিছন থেকে তাকে গ্ৰেফতার করা হয়।

গ্ৰেফতার আব্দুল হালিম (৩০) কিশোরগঞ্জ ইউনিয়নের গদা হাজীপাড়া গ্ৰামের মোঃ মমিন উদ্দিনের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

ওসি লুৎফর রহমান জানান, সন্ত্রাসবিরোধী মামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে স্টেডিয়াম মাঠের পিছন থেকে অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ টি ট্যাপেন্ডাডল উদ্ধার করা হয়। ওসি লুৎফর রহমান আরও জানান, সন্ত্রাসবিরোধী মামলায় ও মাদক মামলা রুজু পূর্বক হালিমকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।