মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 26 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 June 2026
অন্যান্য

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

বান্দরবান পার্বত্য জেলাধীন লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ১১ কোটি ২৩ লক্ষ ০৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ইং) বেলা সাড়ে ১১টায় লামা পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে লামা পৌরসভা প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান কমিটির সদস্য, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ লামা পৌর এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে পৌর প্রশাসক জানান, এ বছরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ২ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ৭ শত ২২ টাকা। মোট রাজস্ব ব্যয় ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি ১৪ লক্ষ ৩৩ হাজার ৭ শত ২২ টাকা। এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী খাতে ২৫ লক্ষ ২০ হাজার, শিক্ষা খাতে ২ লক্ষ টাকা। এছাড়া পানি সরবরাহ ব্যয় সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭০ লক্ষ টাকা।

আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট বাবদ ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫০ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ৫০ লক্ষ টাকা, লামা পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ২০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ ৫০ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৩ কোটি টাকা ধরা হয়েছে। ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়ন ৫ কোটি ৪০ লক্ষ, পৌরভবন সম্প্রসারণ ও সংস্কার,স্টাফ ডরমেটরী নির্মান, পৌর ভবনের বাউন্ডারী ওয়াল নির্মান, মার্কেট নির্মাণ বাবদ ১ কোটি ৩০ লক্ষ, অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পৌর প্রশাসক জনাব মোঃ মঈন উদ্দিন ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য মাননীয় প্ৰধানমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব মহোদয়সহ লামা পৌরসভার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগীতা কামনা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়ছার হামিদ, সাবেক মেয়র আমির হোসেন, কাজী মুহাম্মদ ইব্রাহীম, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখা, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব, লামা পৌরসভার ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত অফিসার, কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।