মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 26 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 June 2026
অন্যান্য

দেশ যেখানে ছিল সেখানেই আছে, পরিবর্তন নেই: জামায়াত আমির

দেশ আগে যেখানে ছিল এখনও সেখানেই আছে, কোনো পরিবর্তন হয়নি– এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, সরকার ৭০ ভাগ জনগণের দেওয়া গণভোটের রায় অগ্রাহ্য করায় দেশ যেখানে ছিল সেখানেই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। বিরোধীদল হিসেবে আমরা এ বিষয়ে জনগণের কাছে এসেছি। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা নিজেদের অধিকার আদায়ে অনড় থাকুন।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গাইবান্ধা ও লক্ষীপুরের ঘটনা দুঃখজনক। স্বরাষ্ট্রমন্ত্রী সকল মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই।

শফিকুর রহমান বলেন, সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান করছি। সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করবো, গণবিরোধী সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ করবো, প্রয়োজনে প্রতিরোধ করবো।

জামায়াত আমির বলেন, কেউ আমাদের ন্যায্য অধিকার না দিলে আমরা চুপ করে থাকবো না, জনগণের সাথে থেকে লড়াই চালিয়ে যাব।