মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 18 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 June 2026
অন্যান্য

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুভেচ্ছা বিনিময় করেছেন দুই নেতা। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক শুরু হয়। 

এর আগে চীনের তিয়েনআনমেন স্কয়ায়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জানা গেছে, বৈঠক শেষে আজ বিকালেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ২৪ জন।

এর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ৫ জন। তারা হলেন— হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন তিনি। দুইদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।