26 June 2026
যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি মুনতাকিম

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না। আসুন আমরা পারিবারিক, সামাজিক, রাজনৈতিকসহ সকল স্থান হতে মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি। মাদকমুক্ত করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানাচ্ছি।
তিনি শুক্রবার (২৬ জুন) বিকালে মাদক বিরোধী র্যালী শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা গুলো বলেন। এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের আয়োজনে র্যারী ও আলোচনা সভা হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় আলোচনা সভাটি হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদ প্রমুখ।
