মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 26 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 June 2026
অন্যান্য

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, মরিচের বীজ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ এবং প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. বাবলু হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, মরিচের বীজ এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।