মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 27 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 June 2026
অন্যান্য

রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক (প্রায় ৩০) নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, তাজিয়া মিছিল চলাকালে ওই যুবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তিনি জানান, বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল চলাকালে ধারালো ছুরিসদৃশ অস্ত্রের আঘাতে ওই যুবক গুরুতর আহত হন।

ওসি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।