মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 18 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 June 2026
অন্যান্য

ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানাল বিএমটিওপির সদস্যরা

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসাবে পদোন্নতি পাওয়ায় ডা. ইকবাল মাহমুদ লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অধিকার পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্যরা। বৃহস্পতিবার রাতে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

সেসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অধিকার পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি পুলক কুমার সরকার, সাধারণ সম্পাদক অসীম চক্রবর্তী, দপ্তর সম্পাদক সজল কুমার রায়, অর্থ সম্পাদক সালমা খাতুন ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।