27 June 2026
তামান্নার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’ নিয়ে। দীপক মিশ্র পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারিসহ আরও অনেকে। আগামী ২৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করলেও তেলুগু সিনেমার মাধ্যমেই সাফল্যের দেখা পান তামান্না। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন, দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনো কিছুটা পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব বহন করে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামান্না বলেন, “সেখানে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, যাকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়। নারীদের প্রতি সেই দৃষ্টিভঙ্গি সব সময় খুব ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি শুরু থেকেই দক্ষিণী সিনেমার সংগীতনির্ভর দিকটি বুঝতে পেরেছিলাম। সেখানে তারকাসুলভ উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে অনেক সময় সিনেমার পরিসর কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, দক্ষিণী সিনেমায় নারীদের উপস্থাপন নিয়ে তার কিছু পর্যবেক্ষণ রয়েছে এবং এ দিক থেকে বলিউড তুলনামূলকভাবে এগিয়ে। তামান্নার ভাষায়, হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে মূলত দুই ধরনের শিল্পী দেখা যায় একদল অভিনয়নির্ভর চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, অন্যদিকে কেউ কেউ গ্ল্যামার, নাচ ও বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে বেশি সক্রিয় থাকেন। তবে বলিউডে এই দুই ধরনের কাজেরই সুযোগ রয়েছে।
তিনি বলেন, “যারা অভিনয় এবং গ্ল্যামার দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।”
তবে তামান্না স্পষ্ট করেছেন, এসবই তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত। অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, যেসব অভিনেত্রী এক দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, তারা অভিনয়নির্ভর চলচ্চিত্রের পাশাপাশি নাচ-গাননির্ভর বাণিজ্যিক সিনেমাতেও নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
